ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশের ১৮শ’ কর্মকর্তার ভারতে প্রশিক্ষণের বিষয়ে সমালোচনা করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘দেশের ১৮০০ ঊর্ধ্বতন কর্মকর্তা ভারতে ট্রেনিং নেবেন। কী ট্রেনিং নেবেন? যে দেশে দুধের চেয়ে গোমূত্রের দাম বেশি, সে দেশ থেকে বাংলাদেশ কী শিখবে?
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদের আয়োজনে ‘খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির’ দাবিতে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার দিল্লিতে বাংলাদেশ ও ভারতের পঞ্চম যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠকের পর এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের সিভিল সার্ভিসের মধ্যম লেভেলের ১ হাজার ৮০০ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেবে ভারত। এ ব্যাপারে দু’দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।
















