সংরক্ষিত আসনে জাতীয় পার্টির চার নারীর মনোনয়ন চূড়ান্ত

ইসলাম টাইমস ডেস্ক: একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে জাতীয় পার্টির মনোনয়ন চূড়ান্ত হয়েছে চারজনের। তাদের মধ্যে দৈনিক যুগান্তরের প্রকাশক, সাবেক সংসদ সদস্য সালমা ইসলামসহ অপর তিনজন হলেন রওশন আরা মান্নান, মাসুদা এম রশিদ ও জাপা চেয়ারম্যানের উপদেষ্টা নাজমা আক্তার।

জাতীয় পার্টির চেয়ারম্যানের উপ-প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ তাদের এ মনোনয়ন চূড়ান্ত করেছেন।

পূর্ববর্তি সংবাদফুলবাড়ীয়ায় সপরিবারে এসআই গ্রেফতার
পরবর্তি সংবাদখাদ্যে ভেজাল মেশানোর অপরাধকে ‘একটি বড় দুর্নীতি’ আখ্যা দিলেন হাইকোর্ট