সুইডিশ নারী ফুটবলারের ইসলাম গ্রহণ

ইসলাম টাইমস ডেস্ক: ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সুইডেনের জাতীয় নারী ফুটবল দলের গোলরক্ষক ও অধিনায়ক রঞ্জা অ্যান্ডারসন। সুইডেনের জাতীয় দৈনিক ‘এক্সপ্রেসেন’-এর সঙ্গে এক সাক্ষাৎকারে সম্প্রতি এ কথা জানান তিনি।

সাক্ষাৎকারে ১৯ বছর বয়সী রঞ্জা বলেন, ১৫ বছর বয়সেই আমি আমার বন্ধুর মাধ্যমে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হই। এরপর দীর্ঘ সময় ধর্মটির ব্যাপারে জ্ঞানার্জন করি। দীর্ঘ গবেষণার পর আমি সিদ্ধান্তে এসেছি, ইসলামই আমার জন্য উপযুক্ত ধর্ম। মুসলিম হিসেবে আমি গর্ব বোধ করি।’

‘আমি দেখেছি, ইসলামে অনেক সুন্দর জিনিস রয়েছে। যা আমাকে আকর্ষণ করেছে। এরপর আমি মসজিদে যেতে শুরু করি।’

সুইডেনের মুসলিম কাউন্সিলের হিসাব মতে দেশটিতে সাড়ে তিন লাখ ইসলাম ধর্মাবলম্বী রয়েছে।

পিউ রিসার্চ সেন্টারের তথ্য মতে, বিশ্বের ৭শ’ ৭০ কোটি মোট জনসংখ্যার মধ্যে মুসলিমের সংখ্যা ১৮০ কোটি। পৃথিবীর মোট জনগোষ্ঠির ২৪% শতাংশ ধর্মাবলম্বী নিয়ে দ্বিতীয় বৃহত্তম ধর্ম ইসলাম।

পূর্ববর্তি সংবাদ২০ ও ১২ হাজার টাকা বাড়িয়ে দুটি হজ প্যাকেজ ঘোষণা
পরবর্তি সংবাদদেড়শ বছরের ইতিহাস আর ৩৫ বছরের ‘লড়াই’ শেষে নির্মিত এথেন্সের সেই মসজিদটি খুলবে কবে?