ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১১ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান আনুষ্ঠানিকভাবে এ তফসিল ঘোষণা করেন। এ সময় রিটার্নিং অফিসারগণ উপস্থিত ছিলেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, ২৫ পদে নির্বাচনের জন্য আগামী ১১ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া মনোনয়নপত্র বিতরণ করা হবে ১৯ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র জমা ও বাছাই হবে ২৬ ফেব্রুয়ারি। প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৭ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২ মার্চ। প্রার্থীদের চূড়ান্ত তালিকা ৩ মার্চ এবং ৫ মার্চ সম্পূরক তালিকা প্রকাশ করা হবে।
















