ইসলাম টাইমস ডেস্ক: বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়ার ঐতিহ্যবাহী বায়তুল আমান মসজিদ কমপ্লেক্সের পুকুর থেকে মোঃ মানিক মোল্লা (৫২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মানিক উপজেলার গুঠিয়া ইউনিয়নের ডহরপাড়া গ্রামের মৃত মাজেদ মোল্লার ছেলে।
বুধবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পুলিশ নিহতের লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করে। এর আগে মঙ্গলবার দুপুরে ওই পুকুরে নিহত মানিকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
উজিরপুর মডেল থানার ওসি শিশির কুমার পাল জানান, নিহত মানিক নামে চিরকুমার এবং তিনি একটু সহজ-সরল প্রকৃতির মানুষ ছিলেন। তিনি তাঁর খেয়াল-খুশি মতো বাড়ি থেকে বের হতেন এবং বাড়ি ফিরে যেতেন। সর্বশেষ গত তিন দিন আগে তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন।
ওসি আরো জানান, মঙ্গলবার বায়তুল আমান মসজিদ কমপ্লেক্সের পুকুর থেকে তার ভাসমান লাশ পাওয়া যায়। এ ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
















