ভ্যাটিকানের প্রতি পাঁচ যাজকের চারজনই ‘সমকামী’

ইসলাম টাইমস ডেস্ক: রোমান ক্যাথলিকদের পবিত্র স্থান ভ্যাটিকান সিটির প্রতি পাঁচজন সিনিয়র ধর্মগুরুর মধ্যে চারজনই ‘সমকামী’ বলে দবি করেছেন এক ফরাসি লেখক। সাংবাদিক থেকে লেখক বনে যাওয়া ফ্রেডেরিক মার্টেলের আগামী সপ্তাহে প্রকাশ করতে যাওয়া বইয়ে এ কথা বলা হয়। খবর দ্য গার্ডিয়ানের

বইটিতে বলা হয়েছে, এসব সমকামী যাজকদের প্রায় সবাই তীব্রভাবে সমকামিতার বিরোধী কথা বলেছেন।

মার্টেলের বই ‘ইন দ্য ক্লজেট অফ দ্য ভ্যাটিকান’এ বলা হয়, ভ্যাটিকানের ৮০ শতাংশ কর্মরত যাজকই সমকামী। যদিও সবাই শারীরিক সম্পর্কে সক্রিয় নন। বইটি আগামী সপ্তাহে প্রকাশের কথা রয়েছে।

চার বছর অনুসন্ধানের ভিত্তিতে ৫৭০ পৃষ্ঠার বইটি লিখেছেন মার্টেল। বইটি নিয়ে বৃটিশ প্রকাশনা সংস্থা ব্লুমসবারি বলছে, এটি ভ্যাটিকানের কেন্দ্রস্থলে ঘটা দুর্নীতি ও প্রতারণার একটি বিস্ময়কর বর্ণনা।

আগামী বুধবার (২০ ফেব্রুয়ারি) বইটি আটটি ভাষায় ২০টি দেশে প্রকাশ হতে যাচ্ছে। একইদিন ভ্যাটিকানে যৌন হামলা বিষয়ক একটি সম্মেলনও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনে যোগ দিতে পুরো বিশ্ব থেকে বিশপদের আমন্ত্রণ জানানো হয়েছে।

পূর্ববর্তি সংবাদইজতেমার সময় যান চলাচল ও পার্কিংয়ের বিশেষ নির্দেশনা
পরবর্তি সংবাদচীনে কোরআনের প্রাচীনতম পাণ্ডুলিপি পরিদর্শনে হাজার হাজার মানুষের ভীড়