ইজতেমায় পৌঁছেছেন মাওলানা আহমদ লাট, বাদ মাগরিব বয়ান

ইসলাম টাইমস ডেস্ক : দেশি-বিদেশি শীর্ষ আলেম ও মুরব্বিদের পদচারণায় মুখর হয়ে উঠেছে টঙ্গীর ইজতেমার মাঠ। ইতোমধ্যে টঙ্গীর মাঠে পৌঁছেছেন ভারতের বিশিষ্ট তাবলিগি মুরব্বি মাওলানা আহমদ লাট। আজ বাদ মাগরিব তার বয়ান করার কথা রয়েছে।

তিনি আজ বিকেল  ৩টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তার সঙ্গে বেঙ্গুলুরের অপর বিশিষ্ট দাঈ মাওলানা ফারুকসহ ভারতের একটি জামাত টঙ্গীর মাঠে পৌঁছেছেন।

অন্যদিকে ভারতের মাওলানা ইবরাহিম দৌলাহ ও মাওলানা জহিরুল হাসান বাংলাদেশের পথে রয়েছেন। আজ রাত ৮টায় দিকে তাদের ঢাকা অবতরণ করার করার কথা রয়েছে।

এছাড়াও দেশের শীর্ষ আলেমদের মধ্যে আল্লামা আশরাফ আলী, আল্লামা মাহমুদুল হাসান, আল্লামা আবদুল কুদ্দুস, মাওলানা আবদুল হামিদ, মুফতি নুরুল আমিনসহ বিশিষ্ট উলামায়ে কেরাম মাঠে উপস্থিত রয়েছেন।

উল্লেখ্য, আজ বাদ ফজর মাওলানা আবদুল মতিনের বয়ানের মাধ্যমে ইজতেমার কাজ অনানুষ্ঠানিকভাবে শুরু হয়। বাদ আসর আম বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইজতেমার কার্যক্রম শুরু করেন পাকিস্তানের তাবলিগি মুরব্বি ও আলমি শুরার সদস্য মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ।

পূর্ববর্তি সংবাদঅবলম্বন নেই, পুঁজিও নেই, মামলার নালিশই এখন তাদের সম্পদ: ওবায়দুল কাদের
পরবর্তি সংবাদবিমানবন্দরে প্রবাসীদের হয়রানি করবেন না : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী