বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি করবেন না : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইমরান আহমেদ বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি করার ব্যাপারে হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিমানবন্দরে প্রবাসীদের অযথা হয়রানি করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

গতকাল রাত ১২টার দিকে হঠাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বিমানবন্দরে কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিদেশফেরত যাত্রীদের সঙ্গে কথা বলেন।

প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, ‘বিমানবন্দরে প্রবাসীরা যাতে অযথা হয়রানির শিকার না হন, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাদের অযথা হয়রানি করলে বা এ ধরনের ঘটনা ঘটলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’

প্রবাসীকল্যাণ ডেস্কের বর্তমান স্থান পরিবর্তন করে দৃশ্যমান স্থানে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিমানবন্দরে প্রবাসীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে।’

বিমানবন্দর পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন– মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (কর্মসংস্থান) ড. আহমেদ মুনিরুছ সালেহীন, উপ-প্রধান শেখ মো. শরীফ উদ্দিন প্রমুখ।

পূর্ববর্তি সংবাদইজতেমায় পৌঁছেছেন মাওলানা আহমদ লাট, বাদ মাগরিব বয়ান
পরবর্তি সংবাদবাংলাদেশ-সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা সমঝোতা স্মারক স্বাক্ষরিত