কাশ্মীরে সেন্ট্রাল রিজার্ভড পুলিশ ফোর্সের ১৮ সদস্য নিহত

ইসলাম টাইমস ডেস্ক : ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরে স্বাধীনতাকামীদের হামলায় ১৮ পুলিশ নিহত হয়েছেন। কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপুরায় এই হামলার ঘটনা ঘটে। নিহতরা সেন্ট্রাল রিজার্ভড পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর সদস্য ছিলেন।

হামলায় আরও গুরুতর আহত হয়েছেন ৪০ জন। যার মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। কাশ্মীরভিত্তিক জৈশ-ই-মুহম্মদ হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে ভারতীয় পুলিশ।

আজ বৃহস্পতিবার পুলওয়ামা জেলায় শ্রীনগর-অনন্তনাগ হাইওয়ের উপর দিয়ে জম্মু থেকে শ্রীনগর এগোচ্ছিলো সিআরপিএফ-এর একটি কনভয়। পথে গোরিপোরার কাছে আগে থেকে একটি অটোতে আইইডি বেঁধে রেখেছিল স্বাধীনতাকামীরা। কনভয়টি সেখানে পৌঁছাতেই বিস্ফোরণ ঘটানো হয়। এরপর নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলিও চালানো হয়।

ধারণা করা হচ্ছে, ২০১৬ সালে উরি সেক্টরে হামলার পরে এত বড় হামলা কাশ্মীর উপত্যকায় আর ঘটেনি। উরি হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছিল ১৯ জন।

পূর্ববর্তি সংবাদবাংলাদেশ-সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা সমঝোতা স্মারক স্বাক্ষরিত
পরবর্তি সংবাদসোহরাওয়ার্দী হাসপাতালে আগুন