সোহরাওয়ার্দী হাসপাতালে আগুন

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে।

হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. জোবায়ের মাহমুদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ড. জুবায়ের মাহমুদ বলেন, তৃতীয় তলার পেডিয়াট্রিক্স ও গাইনি বিভাগের স্টোররুম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে পড়ে। ভারি কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা হাসপাতাল আঙিনা। সঙ্গে সঙ্গেই বিচ্ছিন্ন হয়ে পড়ে হাসপাতালের বিদ্যুৎ সংযোগ।

স্থানীয়রা জানান, আগুন লাগার খবরে আতঙ্কিত রোগীরা দলে দলে বেরিয়ে আসতে থাকেন। এছাড়া মুমূর্ষু রোগীদেরও অন্য হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

পূর্ববর্তি সংবাদকাশ্মীরে সেন্ট্রাল রিজার্ভড পুলিশ ফোর্সের ১৮ সদস্য নিহত
পরবর্তি সংবাদআমেরিকায় স্কুল শিক্ষার্থীদের মধ্যে ‘ফেস অব ইসলাম’ প্রতিযোগিতা