যুক্তরাষ্ট্রের ইলিনইস শহরে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

ইসলাম টাইমস ডেস্ক: যুক্তরাষ্ট্রের ইলিনইস শহরের একটি শিল্প পার্কে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ৫ শ্রমিক নিহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার বেলা দেড়টার দিকে শিকাগোর অঙ্গরাজ্য থেকে ৪০ মাইল দূরে আওরোরা সিটির হেনরি প্রাত কোম্পানিতে এ গোলাগুলির ঘটনা ঘটে।

পরে পুলিশের গুলিতে গ্যারি মার্টিন (৪৫) নামে ওই বন্দুকধারীও নিহত হন। বিবিসি।

আওরোরা পুলিশ প্রধান ক্রিস্টেন জিমান জানান, বন্দুকধারীর গুলিতে ৫ পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, নিহত বন্দুকধারীর পরিচয় শনাক্ত করা হয়েছে। তার নাম গ্যারি মার্টিন (৪৫)। তিনি একটি কারাখানার শ্রমিক ছিলেন।

পূর্ববর্তি সংবাদফেনী ফুলগাজী আশরাফিয়া মাদরাসার মুহতামিমের ইনতেকাল
পরবর্তি সংবাদভারতের বিশেষায়িত বাহিনীর নিহতদের জন্যে মির্জা ফখরুলের শোক