উপজেলা নির্বাচন অংশগ্রহণমূলক না হলেও প্রতিযোগিতামূলক হবে : কেএম নুরুল হুদা

ইসলাম টাইমস ডেস্ক : এবারের উপজেলা নির্বাচন অংশগ্রহণমূলক না হলেও প্রতিযোগিতামূলক হবে বলে আশা ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। তিনি বলেছেন, উপজেলা নির্বাচনে সার্বিকভাবে অংশগ্রহণমূলক না হলেও প্রতিযোগিতামূলক হবে।

এ সময় তিনি বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেছেন, ‘বড় বড় রাজনৈতিক দলের উপজেলা নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা ইসির জন্য হতাশার খবর।

রোববার সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচনী প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলা নির্বাচনের প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন। প্রশিক্ষণে মাঠপর্যায়ের নির্বাচন কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন।

প্রধান অতিথির বক্তব্যে সিইসি বলেন, কীভাবে সুন্দরভাবে নির্বাচন সুষ্ঠু করা যায় সেই প্রশিক্ষণ দিতে হবে অন্যদের। প্রিসাইডিং অফিসারদের যত ভালো প্রশিক্ষণ দিতে পারবেন তত ভালো হবে নির্বাচন।

তিনি আরও বলেন, আপনাদের কোনো দল নেই, মত নেই, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী। সংবিধান, নির্বাচনী আইন ও বিধির বাইরে আর আপনাদের কারও কাছে দায়বদ্ধতা নেই।

পূর্ববর্তি সংবাদবিকালে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক
পরবর্তি সংবাদভারতজুড়ে সহিংসতার শিকার হচ্ছে কাশ্মীরিরা