ইসলাম টাইমস ডেস্ক: সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান রবিবার রাতে রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে পৌঁছলে নিজেই গাড়ি ড্রাইভিং করে বাসভবনে নিয়ে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
পাকিস্তানের মধ্য দিয়ে মুহাম্মদ বিন সালমান তার এশিয়া সফর শুরু করেছেন। দুই দিনের সফরে তিনি রবিবার পাকিস্তানে পৌঁছেছেন। যুবরাজ সালমান সোমবার পর্যন্ত রাজধানী ইসলামাবাদে অবস্থান করবেন।
এই সফরে সালমান পাকিস্তানের সাথে দুই হাজার কোটি ডলারের সমমূল্যের বেশ কয়েকটি বিনিয়োগ চুক্তি সই করেছেন।
















