ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশ খেলাফত মজলিসের আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ বলেছেন, কাদিয়ানীরা কুরআন ও সুন্নাহের আলোকে অমুসলিম ও কাফের। সুতরাং বাংলাদেশে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। অন্যথায় দেশে মুসলমানদের দুর্বার আন্দোলন গড়ে উঠলে এর দায়বার সরকারকে নিতে হবে।
শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন (বাংলাদেশ খেলাফত মজলিস) কাতার শাখার মজলিসে শূরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলাম টাইমসেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান মাওলানা মুশাহিদুর রহমান।
মাওলানা ফয়েজ আহমদ বলেন, খেলাফত শাসন ব্যবস্থা ছাড়া মানতার মুক্তি ও পৃথিবীতে শান্তির আশা করা যায় না। তাগুতের হাত থেকে বিশ্বব্যাপী মজলুম মুসলমানদের রক্ষায় প্রবাসীসহ সবাই নিজেদের জান ও মাল দিয়ে ভূমিকা রাখতে হবে।
অধিবেশনে সভাপতিত্ব করেন মাওলানা ফরিদ আহমদ ফরিদী। সভায় আলোচনা করেন মাওলানা মুশাহিদুর রহমান, মাহবুব আব্দুল মতিন, মুফতি সিরাজুল ইসলাম, মাওলানা আব্দুল বারী, মাওলানা নোমান ফয়েজী, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা মুখলিসুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা মাসুদ কায়সার, মাওলানা হাবীবুর রহমান, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা হারুন বিন আব্দুল হক, মাওলানা মাহবুবুর রাহমান, মাওলানা মইনুদ্দিন, মাওলানা শরীফ উদ্দীন প্রমুখ।
















