বাংলাভাষায় ‘সীরাত বিশ্বকোষ’ প্রকাশ

আবদুল কাইয়ুম শেখ ।।

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নির্ভর সীরাত বিশ্বকোষ প্রকাশিত হয়েছে। এই বিশ্বকোষ মহানবীর জীবনীর ওপর বাংলা ভাষার সর্ববৃহৎ তথ্যভাণ্ডার। মধ্যপ্রাচ্যভিত্তিক স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান দারুস সালামের উদ্যোগে কয়েকজন ইসলামি গবেষক ও শিক্ষাবিশারদের সম্মিলিত প্রচেষ্টায় গ্রন্থটি রচিত ও প্রকাশিত হয়।

বিস্তৃতি, বৈচিত্র্য, স্বাতন্ত্র, বৈশিষ্ট্য, জ্ঞান ও বিচার বিশ্লেষণের অনন্যতা বিবেচনায় তথ্যবহুল এই বিশাল বিশ্বকোষটি বাংলাভাষায় প্রকাশ করার সাহসী উদ্যোগ গ্রহণ করে মাকতাবাতুল আযহার। এরই ধারাবাহিকতায় কয়েকজন কর্মঠ অনুবাদকের নিরলস প্রচেষ্টায় অনুবাদকর্ম সম্পন্ন হয়। ১১ খণ্ডে প্রকাশিত এ বিশাল বিশ্বকোষের পৃষ্ঠাসংখ্যা ৬৬৫৬ এ।

ইতোমধ্যে বিশ্বকোষটি পাঠকদের বেশ মনোযোগ আকর্ষণ করেছে।

সীরাত বিশ্বকোষটি অনুবাদ করেছেন যথাক্রমে: আবদুল্লাহ আল ফারুক, ড. মাওলানা ইমতিয়াজ আহমদ, মাওলানা রাশিদুল হক রহ., মুহাম্মাদ রাইহান খাইরুল্লাহ, আবদুল কাইয়ুম শেখ, মাওলানা মুফতী মাযহারুল ইসলাম ওসমান কাসেমী, মাওলানা নুরুজ্জামান নাহিদ, কাজী আবুল কালাম সিদ্দীক, মুহাম্মাদ হাবীবুল্লাহ, মাওলানা আযীযুল হক ও মুফতী আবু নাঈম মুহাম্মাদ সাজিদ প্রমুখ।

পূর্ববর্তি সংবাদবাংলাদেশীকে ধাওয়া করে পানিতে ডুবে মরল এক বিএসএফ সদস্য
পরবর্তি সংবাদকাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে: মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন