ইসলাম টাইমস ডেস্ক: চট্টগ্রামে ছোট বোনকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছে আরও দুই বোন। গতকাল
সোমবার চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
তাদের নাম- সাদিয়া, মুন্তাহিন ও মাইশা। মেয়েদেরকে হারিয়ে চট্টগ্রামের বন্দরশ্রমিক কফিল উদ্দীন এখন বাকরুদ্ধ।
জানা যায়, সাদিয়া ও মুন্তাহিন বিদ্যালয় থেকে এসে খাওয়া-দাওয়ার পর বিকালে বাড়ির পাশে খেলতে যায়। সঙ্গে যায় ছোট বোন মাইশাও। খেলতে খেলতে ছোট বোন মাইশা বাড়ির পাশে পুকুরে পড়ে যায়।
এ সময় মাইশাকে উদ্ধারের জন্য অন্য দুই বোন সাদিয়া ও মুন্তাহিন পুকুরে নামলে তারাও পুকুর থেকে উঠতে পারেনি। ছোট বোন মাইশার সঙ্গে ডুবে যায় সাদিয়া ও মুন্তাহিন।
এদিকে দীর্ঘক্ষণ মেয়েদের না দেখে খুঁজতে থাকেন তাদের মা। পরে পুকুর পাড়ে গিয়ে দেখেন তার মেয়েদের মরদেহ পুকুরে ভাসছে। সাদিয়া-মাইশাদের মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুকুর থেকে মরদেহগুলো উদ্ধার করে।
বড় মেয়ে সামিয়া আক্তারের বয়স ১১ বছর। দ্বিতীয় কন্যা সাদিয়া আক্তারের বয়স ৭ বছর। তৃতীয় মেয়ে মুন্তাহিনের বয়স ৫ বছর। সবার ছোট আদরের মাইশার বয়স সবে মাত্র ৩ বছর।
















