ইসলাম টাইমস ডেস্ক : আফগানিস্তান বিষয়ে আমেরিকা ও রাশিয়ার মধ্যে একটি শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল ২২ ফেব্রুয়ারি শুক্রবার তুরস্কের আংকারায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
রুশ প্রেসিডেন্টের আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত জামির কাবুলাভ এক সংবাদ সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের আফগান বিষয়ক বিশেষ দূত জালময় খলিলজাদের সঙ্গে তার বৈঠকের কথা জানান।
নিরপেক্ষ ও স্বস্তিকর পরিবেশে আলোচনার জন্য উভয়পক্ষ তুরস্কের আংকারায় বৈঠক করতে সম্মত হয়েছে। আমি আমার তুর্কি পার্টনারকে বলেছি –যিনি আফগান বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন- তুর্কি সফরের সময় যেন দ্বিপাক্ষিক আলোচনার বিষয়ে কথা বলতে।
আফগানিস্তানের স্থিতিশীলতা বিষয়ে মস্কো আরেকটি শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
আফগানিস্তান বিষয়ে সর্বশেষ রুশ-মার্কিন বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিলো মস্কো ডিসেম্বর ২০১৮-তে। সে বৈঠকে তালেবান প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
কাবুলাভ বলেন, আসন্ন আফগান প্রেসিডেন্ট নির্বাচন শান্তি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে বিজয়ী প্রার্থীকে সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে।
সূত্র : আনাদুলু এজেন্সি
















