কাশ্মীরে স্বাধীনতাকামীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ডেপুটি পুলিশ সুপার নিহত

ইসলাম টাইমস ডেস্ক:কাশ্মীরে স্বাধীনতাকামীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতীয় ডেপুটি পুলিশ সুপার নিহত হয়েছেন। আহত হয়েছেন দেশটির সেনাবাহিনীর মেজরসহ আরও দুইজন । রোববার ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক  প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীরের কুলগাম জেলায় তারিগাম এলাকায় স্বাধীনতাকামীদের সঙ্গে বন্দুকযুদ্ধে আমান ঠাকুর নিহত হন। এরপর ভারতীয় নিরাপত্তাকর্মীরা এলাকাটি ঘিরে ফেলে অভিযানে নামেন।

সংবাদ সংস্থা এএনএ জানায়, হামলায় এক মেজরসহ সেনাবাহিনীর দুই নিরাপত্তাকর্মী গুরুতর আহত হয়েছেন। তিন থেকে চারজনের একটি দল এ হামলা চালায়।

এ ঘটনার পর থেকে সিআরটিএফ, আরআর এবং জম্মু ও কাশ্মীরের পুলিশ ঘটনাস্থল ঘিরে অপারেশন শুরু করেছে।

প্রসঙ্গত,১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী বোমা হামলায় ভারতীয় আধাসামরিক বাহিনীর ৪৯ জন সদস্য নিহত হয়েছে। এ হামলার পর থেকে কাশ্মীরিদের ওপর নির্যাতন বেড়ে চলছে।

পুলওয়ামার হামলার পর থেকে দেশটির সেনাবাহিনীকে স্বাধীনতাকামীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সব ধরনের ক্ষমতা প্রদান করা হয়।

পূর্ববর্তি সংবাদশাহ আমানত বিমানবন্দরে বিমান ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, নিরাপদে আছেন ক্রু-যাত্রী সবাই
পরবর্তি সংবাদচট্টগ্রামে বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী নিহত