বেগম জিয়াকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নেয়া হচ্ছে

ইসলাম টাইমস ডেস্ক: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের নারী সেলে স্থানান্তর করা হচ্ছে। আগামী ২৮শে ফেব্রুয়ারি বা ১লা মার্চ- এই দুইদিনের যেকোনো একদিন খালেদা জিয়াকে স্থানান্তর করা হবে বলে জানা গেছে।

রাজনৈতিক সিদ্ধান্ত আসার পরে কারা কর্তৃপক্ষ স্থানান্তরের বিষয়টি অনেকটা চূড়ান্ত করেছেন। এ জন্য নারী সেলের নির্ধারিত স্থান ধোয়া-মোছার কাজ চলছে।

বর্তমানে তিনি রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে ডে-কেয়ার সেন্টারে রয়েছেন। মাঝখানে অসুস্থতার কারণে বেশ কয়েক দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন।

এর আগে গেল বছরের ৮ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়।

পাঁচ বছরের সাজা দেয়ার পর থেকে তিনি নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন।

পূর্ববর্তি সংবাদঅরুণাচলে উপ-মুখ্যমন্ত্রীর বাড়ি পুড়িয়ে দিলো বিক্ষোভকারীরা
পরবর্তি সংবাদবাড়ছে ইউটিউবের প্রভাব, আলেমদের উপস্থিতি কেমন হওয়া উচিত?