ইসলাম টাইমস ডেস্ক: সম্প্রতি ক্ষুধার্ত শুয়োরের আক্রমণে মৃত্যু হলো এক রাশান মহিলার।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, নিজের পালা ক্ষুধার্ত শূকরকে খাবার দিতে গিয়ে সেখানে আক্রমণের শিকার হন সেই নারী। এক পর্যায়ে তিনি জ্ঞান হারান।
পরে তাকে শূকরের খাঁচা থেকে উদ্ধার করা হয়। তার সারা শরীর, মুখ, কান ও কাঁধে শূকরের আক্রমনের আঘাত দেখতে পাওয়া যায়।
পুলিশ জানায়, এর আগে কখনো এ জাতীয় ঘটনার সম্মুখীন হননি ওই মহিলা।
আররিসালা অবলম্বনে শোয়াইব আহমদ
















