ইসলাম টাইমস ডেস্ক: মিরপুরের ভাসানটেকে রাত দেড়টার দিকে লাগা আগুন রাত ৩টার দিকে নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২১ টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে মিরপুরের ভাসানটেকে সিআরপি হাসপাতালের পেছনে জাহাঙ্গীর বস্তিতে আগুন লাগে। প্রাথমিকভাবে আগুনের ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের অপারেটর বাবুল মিয়া আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন , রাত দেড়টার দিকে মিরপুরের ভাসানটেক সিআরপি হাসপাতালে পেছনে জাহাঙ্গীর বস্তিতে আগুন লাগে।
খরব পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের প্রথমে পাঁচ ইউনিট কাজ শুরু করে। পরে আরও ১৬ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
















