ইসলাম টাইমস ডেস্ক : টানা দুই দিন বৈঠক করেও পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ে কাঙ্ক্ষিত সমঝোতায় পৌঁছাতে পারেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জন উন। তাই কোনো প্রকার চুক্তি ছাড়াই শেষ হয়েছে তাদের বৈঠক।
তবে চুক্তি না হলেও উভয় নেতার মধ্যে অনেক বিষয়ে গঠনমূলক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স।
তিনি বলেছেন, বলেন, দুই পক্ষের মধ্যে খুব গঠনমূলক আলোচনা হয়েছে। পরমাণু নিরস্ত্রীকরণ ও অর্থনৈতিক ব্যাপারে কথা হয়েছ। তবে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে কোনও চুক্তি হয়নি।
ভিয়েতনামের হ্যানয়ের পাঁচ তারকা হোটেল ‘মেট্রোপোলে’ বুধবার শুরু হওয়া দুই দিনব্যাপী এ বৈঠকটি বৃহস্পতিবার শেষ হয়েছে। তবে সেখানে বহুল প্রতিক্ষীত পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুতে কাজের কাজ কিছুই হয়নি।
















