কাশ্মীরে বন্দুকযুদ্ধে ৪ ভারতীয় সেনা নিহত

ইসলাম টাইমস ডেস্ক : ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলায় স্বাধীনতাকামীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতের নিরাপত্তা বাহিনীর চার সদস্য নিহত হয়েছেন। এ সময় পাল্টা গুলিতে দুই হামলাকারীও নিহত হয়েছেন। আজ শুক্রবার এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম বলছে, একটি বিধ্বস্ত বাড়ির ভেতর থেকে হুট করেই গুলি চালায় স্বাধীনতাকামীরা। পাল্টা জবাব দেয় ভারতীয় বাহিনী। এ সময় গুলিতে আধা সামরিক বাহিনী সিআরপিএফের এক পরিদর্শক, একজন জওয়ান ও জম্মু-কাশ্মীরের পুলিশ বিভাগের দুই সদস্য নিহত হন।

এই বন্দুকযুদ্ধের ঘটনায় ভারতের নিরাপত্তা বাহিনীর আরও চার সদস্য আহত হয়েছেন। কুপওয়ারা জেলার ওই এলাকায় আরও বিস্তৃত অভিযান চালানোর প্রস্তুতি চলছে।

পূর্ববর্তি সংবাদকিশোরগঞ্জ জামিয়া এমদাদিয়ার দুই দিনব্যাপী সিরাত মাহফিল শুরু
পরবর্তি সংবাদকক্সবাজারে পুলিশ ও বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’ : ৪ ইয়াবা কারবারি নিহত