মাওয়া ঘাটে পদ্মাসেতুর চুরি যাওয়া সরঞ্জামাদি উদ্ধার, গ্রেফতার ৪

ইসলাম টাইমস ডেস্ক: মুন্সিগঞ্জের লৌহজংয়ের মাওয়া ঘাট (শিমুলিয়া ঘাট) এলাকা থেকে অভিযান চালিয়ে পদ্মাসেতু প্রকল্পের চুরি যাওয়া সরঞ্জামাদি উদ্ধার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। বুধবার (০৬ মার্চ) রাত ৮টা থেকে দিবাগত রাত ১২ টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন র‌্যাব-১১।

অভিযানে চোর চক্রের চার সদস্যকে আটক করা হয়। তবে আটক চার জনের পরিচয় এবং অভিযানে উদ্ধার হওয়া অন্য সরঞ্জামের পরিমাণ জানাতে পারেননি র‌্যাব সদস্যরা।

র‌্যাব-১১ সিপিসি-১ এর কমান্ডার পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরেই এই চক্রটি পদ্মাসেতুর কাজে ব্যবহৃত সরঞ্জামাদি এবং যন্ত্রপাতি, তেল চুরি করে আসছিল।

অভিযান অব্যাহত চলছে। বিচ্ছিন্ন এলাকাজুড়ে কয়েকটি পয়েন্টে অভিযান পরিচালনা করা হচ্ছে। উদ্ধার অভিযান শেষ হলে বিস্তারিত জানানো যাবে।

 

পূর্ববর্তি সংবাদযাত্রীবাহী বাসে বিপুল পরিমাণে ফেন্সিডিল, আটক ২
পরবর্তি সংবাদ৯ মার্চ ঢাকায় দাওয়াতুল হকের মারকাজি ইজতেমা