৯ মার্চ ঢাকায় দাওয়াতুল হকের মারকাজি ইজতেমা

ইসলাম টাইমস ডেস্ক : আগমী ৯ মার্চ শনিবার মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের ২৪ তম মারকাজি ইজতেমা অনুষ্ঠিত হবে। রাজধানী ঢাকার জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া, যাত্রাবাড়ীতে এই ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

যাত্রাবাড়ী মাদরাসার শিক্ষক মুফতি আবুল কালাম আনছারীসহ একাধিক সূত্র ইসলাম টাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

দিনব্যাপী এই আয়োজনে দাওয়াতুল হক বাংলাদেশের দেশের দায়িত্বশীল, অনুসারী ও দেশের বিশিষ্ট উলামায়ে কেরাম অংশগ্রহণ করবেন বলে সূত্র জানিয়েছে।

দাওয়াতুল হকের আমির মাওলানা মাহমুদুল হাসান সর্বশ্রেণির মুসলমানকে এই মারকাজি ইজতেমায় অংশগ্রহণের আহবান জানিয়েছেন।

পূর্ববর্তি সংবাদমাওয়া ঘাটে পদ্মাসেতুর চুরি যাওয়া সরঞ্জামাদি উদ্ধার, গ্রেফতার ৪
পরবর্তি সংবাদনারী নির্যাতন মামলায় হিরো আলম গ্রেফতার