ভারতে বিজেপির বিধায়ক ও সাংসদের জুতা মারামারি (ভিডিও)

ইসলাম টাইমস ডেস্ক: ভারতে বিজেপির এক বিধায়ক ও এক সাংসদের মধ্যে জুতাপেটার ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। গতকাল ৬ মার্চ বুধবার উত্তরপ্রদেশের রাজধানী লখনউ থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থিত সন্ত কবীর নগরে বিজেপির একটি কার্যনির্বাহী বৈঠকে এ ঘটনা ঘটে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, গতকাল বিজেপির সাংসদ শরদ ত্রিপাঠী ও বিজেপি বিধায়ক রাকেশ বাঘেল এর মধ্যে ওই জুতা মারামারির মত ন্যক্কারজনক ঘটনা ঘটেছে।

জানা যায়, রাস্তার প্রস্তর ফলকে নাম দেয়া না দেয়া থেকে এ ঘটনার সূত্রপাত হয়। যখন সংশ্লিষ্ট জেলার কেন্দ্র থেকে সাংসদ  শরদ ত্রিপাঠী জানতে চান, স্থানীয় একটি রাস্তার শিলান্যাসের পাথরে তাঁর নাম খোদাই করা নেই কেন?

এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ওই জেলারই মেহনদাওয়াল কেন্দ্রের বিধায়ক রাকেশ বাঘেল বলেন, ওটি তার সিদ্ধান্তেই হয়েছে।

তারপর রাকেশ বাঘেল বলেন, এই প্রশ্নটা নিজের জুতাকে করুন আপনি।

এর সঙ্গে সঙ্গে ক্ষেপে যান শরদ ত্রিপাঠী। প্রবল গালাগালি দিতে দিতে নিজের জুতাটি খুলে রাকেশ বাঘেল এর ওপর চড়াও হন শরদ ত্রিপাঠী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। ওই দুই নেতার বিরুদ্ধে কী সিদ্ধান্ত নেবে ভারতীয় জনতা পার্টি, তা এখনও জানানো হয়নি।

৪৭ বছরের শরদ ত্রিপাঠি সন্ত কবীর নগর লোকসভা কেন্দ্রের সাংসদ। যার টুইটারে বড় বড় করে লেখা রয়েছে- দেশই সবার আগে।

অন্যদিকে, ৫২ বছর বয়সী বিধায়ক রাকেশ বাঘেল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের তৈরি করা ‘হিন্দু যুব বাহিনী’র সদস্য।

পূর্ববর্তি সংবাদ‘গুজরাটের কসাই’ কে আমরা এখনও ভুলিনি
পরবর্তি সংবাদতেজগাঁওয়ে বেতনভাতা বৃদ্ধির দাবিতে অবরোধ