জাফর ইকবাল বললেন, যে রবীন্দ্রসংগীত উপভোগ করে না, তার চেয়ে দুর্ভাগা আর নেই

ইসলাম টাইমস ডেস্ক : রবীন্দ্রসংগীত উপভোগ করে না এমন মানুষকে দুর্ভাগা বলে মন্তব্য করলেন বিতর্কিত লেখক মুহাম্মদ জাফর ইকবাল।

গতকাল শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ‘জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন’-এর উদ্বোধকের বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

জাফর ইকবাল বলেন, যে মানুষ রবীন্দ্রসংগীত উপভোগ করে না, তার চেয়ে দুর্ভাগা আর নেই।

তিনি দুঃখ করে বলেন, ‘আমার দুঃখ হয় নতুন প্রজন্মের অনেকেই পাঠ্যবইয়ে স্থান পাওয়া গল্প–কবিতা ছাড়া রবীন্দ্রনাথের অন্য কোনো লেখা পড়ে না।’

জাফর ইকবাল আরও বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি ছেলে ও মেয়েরা সমানতালে এগিয়ে যাচ্ছে। যে সমাজে নারী-পুরুষ একসঙ্গে এগিয়ে যায়, সেই সমাজের অগ্রগতি কেউ রোধ করতে পারে না।

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন সন্জীদা খাতুন এবং স্বাগত বক্তব্য দেন বুলবুল ইসলাম।

পূর্ববর্তি সংবাদসংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ হচ্ছে রাশিয়া!
পরবর্তি সংবাদকারাগারে উপমহাদেশের নজিরবিহীন সুযোগ-সুবিধা পাচ্ছেন খালেদা জিয়া, তথ্যমন্ত্রী