সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ হচ্ছে রাশিয়া!

আবরার আবদুল্লাহ ।।

পৃথিবীর সর্ববৃহৎ আয়তনের দেশ রাশিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে পরিণত হচ্ছে। দেশটির বিভিন্ন পরিসংখ্যানের আলোকে এমনটি মন্তব্য করছেন বিশ্লেষকরা।

দ্য রাশিয়ান কাউন্সিল অব মুফতিজ-এর চেয়ারম্যান শায়খ রাবি যাইনুদ্দিন আশা ব্যক্ত করে বলেছেন, আগামী ১৫ বছরের রাশিয়ার জনসংখ্যার এক তৃতীয়াংশ হবে মুসলিম। রাশিয়ার মুসলিমদের মধ্যে ইসলামের অনুসরণ বাড়ছে। তারা মসজিদের উপস্থিত হচ্ছে।

রাজধানী মস্কোয় আয়োজিত একটি কনফারেন্সে বক্তব্য দানকালে তিনি এসব কথা বলেন। এই কনফারেন্সে প্রায় সাড়ে তিন লাখ মুসলিম অংশগ্রহণ করে। মুসলিমদের এই বিপুল সমাগমকেই রাশিয়ায় মুসলিম জনসংখ্যা বৃদ্ধির নিদর্শন হিসেবে দেখা হচ্ছে।

মুসলিম নাগরিকদের জন্মহার ও ইসলাম ধর্মের প্রতি মানুষের অনুরাগ বৃদ্ধির মাধ্যমে মুসলিমদের সংখ্যা বাড়ছে।

বর্তমানে রাশিয়ার মোট ১৪৬.৮ মিলিয়ন জনসংখ্যার মধ্যে মুসলমানের পরিমাণ ১৪ থেকে ২০ মিলিয়ন। যা মোট সংখ্যার ১০ থেকে ১৪ ভাগ।

রাশিয়ার অর্থডোক্স চার্চের মুখপাত্র দিমিত্রি স্মির্নভ রাশিয়ার পার্লামেন্ট স্টেট ডোমায় দেওয়া এক ভাষণে শায়খ যাইনুদ্দিনের বক্তব্যের সঙ্গ সহমত পোষণ করে বলেন, ২০৫০ সালে রাশিয়ায় মুসলিমরাই সংখ্যাগরিষ্ঠ হবে।

রাশিয়ায় মুসলিমদের সংখ্যা বাড়লেও তাদের ধর্মপালনে প্রতিবন্ধতা দূর হচ্ছে না। মুসলিমরা মসজিদ নির্মাণের অনুমতি পাচ্ছে না। শায়খ যাইনুদ্দিনের বক্তব্য অনুসারে শুধু মস্কোতেই নতুন ১৫টি মসজিদ নির্মাণ করা প্রয়োজন।

সূত্র : ডেইলি মেইল ও মস্কো টাইমস

পূর্ববর্তি সংবাদধর্ষকের নাম পরিচয় ভালোভাবে প্রচার করুন : প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদজাফর ইকবাল বললেন, যে রবীন্দ্রসংগীত উপভোগ করে না, তার চেয়ে দুর্ভাগা আর নেই