সদরঘাটে নৌকাডুবি, নিখোঁজ ৫ জনের লাশ উদ্ধার

ইসলাম টাইমস ডেস্ক : বুড়িগঙ্গার সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৬ জনের মধ্যে ৫ জনের লাশ উদ্ধার করতে পেরেছে ডুবুরিরা। এর মধ্যে আজ  শনিবার চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে শুক্রবার এক নারীর লাশ উদ্ধার করা হয়।

অবশিষ্ট ব্যক্তির খোঁজে নদীতে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশ।

সদরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ওসি আব্দুর রাজ্জাক জানান, এই নৌ দুর্ঘটনায় আহত পোশাক শ্রমিক শাহজালাল মিয়ার বোন জামশেদার (২১) লাশ শুক্রবার উদ্ধার করা হয়। এরপর শনিবার সকালে শাহজালালের মেয়ে মাহিরের (৬) এবং দুপুরে জামশেদার স্বামী দেলোয়ার (৩০), তাদের ছয় মাসের ছেলে জুনায়েদ ও মাহিরের বোন মিমের (৮) লাশ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, মিম ও মাহিরের মা সাহিদা বেগম (৩০) এখনও নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

এদিকে এ ঘটনার কারণ খতিয়ে দেখতে শুক্রবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিএ। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

পূর্ববর্তি সংবাদমালিবাগ মোড়ের মসজিদে জুমার আগে বয়ান করলেন মেনন!
পরবর্তি সংবাদধর্ষকের নাম পরিচয় ভালোভাবে প্রচার করুন : প্রধানমন্ত্রী