ইসলাম টাইমস ডেস্ক: চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩টি দোকানসহ ১২টি গোডাউন পুড়ে গেছে। শনিবার বিকাল ৩টায় বাবুরহাট মধ্য বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, জেনারেটর বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত্র হয়। আগুন দ্রুত পেছনের গোডাউন থেকে ছড়িয়ে গেলে বাজারের ৩টি দোকান ও ১২টি গোডাউন পুড়ে যায় হয়।
চাঁদপুর ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
চাঁদপুর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দিন গণমাধ্যমকে জানান, আগুনে দোকানদারদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ কেটে দেয়া হয়। এতে করে বাজারের অন্য দোকানগুলো রক্ষা করা সম্ভব হয়।
















