ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর মিরপুরে এবং সোহরাওয়ার্দী হাসপাতালে চাঁদা নিয়ে হিজড়াদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় মিরপুরে ও রাত ১০ টায় সোহরাওয়ার্দী হাসপাতালে এ ঘটনা ঘটে।
মিরপুর এলাকায় শেরে-ই-বাংলা এলাকার সোনালী গ্রুপ চাঁদা আদায় করতে যায়। এ সময় ২০-২৫ টি পর্দা নিয়ে পালানোর সময় সোনালীকে আটক করে জনগণ। পরে মিরপুর গ্রুপের রাখি সর্দারকে স্থানীয়রা ফোন করলে তাকে নিয়ে থানায় যায় রাখি।
মিরপুর মডেল থানার সামনে রাখি ও সোনালী গ্রুপের মধ্যে মারামারি হয়।এরপর সোহরাওয়ার্দী হাসপাতালে উভয়পক্ষের লোক চিকিৎসা নিতে আসলে হাসপাতালের নিচতলায় দু গ্রুপের মধ্যে আবার ব্যাপক সংঘর্ষ হয়।
এতে দুই গ্রুপেরই ২০ জন আহত হয়।পরে শের-ই-বাংলানগর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পরে সোনালী গ্রুপের লোকজনকে চিকিৎসা দেয়ার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়।সোহরাওয়ার্দী হাসপাতালে রাখি গ্রুপের লোকজন চিকিৎসা নিচ্ছেন।
















