চাঁদপুরে বাজারে আগুন, পুড়ে গেছে ৩টি দোকান ও ১২ টি গোডাউন

ইসলাম টাইমস ডেস্ক: চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে  ৩টি দোকানসহ ১২টি গোডাউন পুড়ে গেছে। শনিবার বিকাল ৩টায় বাবুরহাট মধ্য বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, জেনারেটর বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত্র হয়। আগুন দ্রুত পেছনের গোডাউন থেকে ছড়িয়ে গেলে বাজারের ৩টি দোকান ও ১২টি গোডাউন পুড়ে যায় হয়।

চাঁদপুর ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

চাঁদপুর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দিন  গণমাধ্যমকে জানান, আগুনে দোকানদারদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ কেটে দেয়া হয়। এতে করে বাজারের অন্য দোকানগুলো রক্ষা করা সম্ভব হয়।

পূর্ববর্তি সংবাদচাঁদা আদায় করতে গিয়ে হিজড়াদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
পরবর্তি সংবাদমাদারীপুরে মোটরসাইকেল আরোহীকে কুপিয়ে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা