মিয়ানমার সাত লাখ রোহিঙ্গাকে নির্বাসন করে মানবাধিকার লঙ্ঘন করেছে : জাতিসংঘ

ইসলাম টাইমস ডেস্ক: রোহিঙ্গাদের জোর করে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করা সম্ভব হবে কি না তা নির্ধারণে প্রাথমিক তদন্ত করছে জাতিসংঘ।

সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে মিয়ানমারে নিযুক্ত সংস্থাটির মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি বলেন, সাত লাখ রোহিঙ্গাকে জোরপূর্বক বাংলাদেশের দিকে ঠেলে দেয়া ও রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘনের তথ্য প্রমাণাদি আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে তুলে ধরবেন তারা।

এ নিয়ে ইতোমধ্যে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদ করছেন আন্তর্জাতিক আইনজীবীরা। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর অত্যাচার নির্যাতন এখনো অব্যাহত রয়েছে বলেও অভিযোগ করেন ইয়াংহি লি।

পূর্ববর্তি সংবাদফিলিস্তিনের দখলকৃত ভূখণ্ডে আরও ২৩ হাজার ভবন নির্মাণের ঘোষণা ইসরায়েলের
পরবর্তি সংবাদনরসিংদীতে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার