ইসলাম টাইমস ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের যে মসজিদে সন্ত্রাসী হামলা হয়েছে সেখানে নামাজ আদায়ের কথা ছিলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। শুক্রবার জুমার নামাজ আদায়ের জন্য তারা বেরও হন। কিন্তু মসজিদের কাছাকাছি গিয়ে শুনতে পান মসজিদে সন্ত্রাসী হামলা হয়েছে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পান তারা।

এই ঘটনার আল্লাহর দরবারে কৃতজ্ঞতা আদায় করে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য মুশফিকুর রহিম তার ফেসবুকে পোস্ট দিয়েছেন।
তিনি বলেছেন, ‘ক্রাইস্টচার্চ মসজিদে হামলা থেকে আল্লাহ আমাদের রক্ষা করেছেন। আমরা খুবই ভাগ্যবান, সর্বশক্তিমান আমাদের রক্ষা করেছেন। আমরা খুবই কাছাকাছি ছিলাম আর আবারও এধরণের অভিজ্ঞতার মুখোমুখি হতে চাই না। আমাদের জন্য দোয়া করবেন’।
অপর খেলোয়ার তামিম ইকবালও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
















