নিউজিল্যান্ডের দুটি মসজিদে হামলা, দেশের সব মসজিদ বন্ধ রাখার অনুরোধ পুলিশের

ইসলাম টাইমস ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ এলাকার দুটি মসজিদে হামলার ঘটনা ঘটেছে। এতে বিপুল সংখ্যক মানুষ হতাহত হয়েছে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ ক্রাইস্টচার্চ এলাকার অধিবাসীদের দরজা বন্ধ করে ঘরে থাকার অনুরোধ করেছে।

এছাড়াও অত্র এলাকায় যে কোনো ধরনের ভ্রমণ ও অত্র এলাকার আকাশ সীমায় বিমান চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হামলার জন্য বাংলাদেশ-নিউজিল্যান্ডের পরবর্তী টেস্ট ম্যাচও বাতিল করা হয়েছে।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হামলা হতাহতদের প্রতি সমবেদনা প্রকাশ করে টিভিতে বক্তব্য দিয়েছেন এবং তিনি এই ঘটনাকে জাতির জন্য কালো দিন হিসেবে আখ্যায়িত করেছেন।

পুলিশ বলছে, হামলাকারীদের একজন অস্টেলিয়ার অধিবাসী।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, একজন কালো পোশাক পরিহিত ব্যক্তি হেলমেট মাথায় মসজিদে নূর-এ প্র্রবেশ করে এবং এলোপাথারি গুলিবর্ষণ শুরু করে।  মুসল্লিরা তখন নামাজরত ছিলেন।

হামলার পর বহু মানুষকে মসজিদের ফ্লোরে এবং বাইরের লনে পড়ে থাকতে দেখা গেছে। হামলার ঘটনায় ১০-১৫ জন হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তবে পুলিশের পক্ষ এখনও হতাহতের সংখ্যা বিষয়ক কোনো বিবরণ পাওয়া যায়নি।

নিউজিল্যান্ডের সাউথ আইসল্যান্ডের লাইনউড মসজিদেও আজ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। দুটি মসজিদে পরপর হামলা হওয়ায় নিউজিল্যান্ডের পুলিশ মসজিদের দরজা বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে।

সূত্র : আল জাজিরা, সিএনএন ও ওয়াননিউজ

পূর্ববর্তি সংবাদশনিবার গণভবনে যাচ্ছেন ডাকসু ও হল প্রতিনিধিরা
পরবর্তি সংবাদসর্বশক্তিমান আল্লাহ আমাদের রক্ষা করেছেন : মুশফিকুর রহিম