ময়মনসিংহে কুপিয়ে হত্যা, অতঃপর স্বেচ্ছায় আত্মসমর্পণ

ইসলাম টাইমস ডেস্ক: ময়মনসিংহের নান্দাইল এলাকায়  সোহেল নামে এক লোককে এলোপাথাড়ি  কুপিয়ে আহত করেছে একই এলাকার মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে হাসপাতালে নেওয়ার পথে আহত সোহেলের মৃত্যু হয়। এদিকে হামলাকারী মোহাম্মদ শাহাবুদ্দিন নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

শনিবার উপজেলার পৌর এলাকার ঝাউগাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ সোহেল (৩০) নান্দাইল উপজেলার চারি আনিপাড়ার আবুল কাশেমের ছেলে।

নান্দাইল থানার ওসি কামরুল ইসলাম মিয়া জানান, প্রথমে সোহেলকে নিজ বাড়িতে ডেকে এনে এলোপাথাড়ি কুপিয়ে আহত করেছে মোহাম্মদ শাহাবুদ্দিন (২৬)। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সোহেলের মৃত্যু হয়।

এদিকে সোহেলকে উপর্যুপরি কুপিয়ে থানায় এসে আত্মসমর্পণ করেন শাহাবুদ্দিন। পরে নিজেই সোহেলকে কোপানোর কথা স্বীকার করেন। এরা দুজনেই এলাকায় জুয়া খেলার সঙ্গে জড়িত বলে ওসি জানান।

পূর্ববর্তি সংবাদসোমালিয়ায় অস্ত্রধারীদের হামলায় মন্ত্রীসহ নিহত ৫
পরবর্তি সংবাদডাকসু: “স্বেচ্ছাপর্যবেক্ষক আট শিক্ষকের শাস্তি চাওয়া এক প্রকার নৈতিক দেউলিয়াপনা”