দেশের শতভাগ মানুষ দূষিত বায়ুতে বসবাস করে!

ইসলাম টাইমস ডেস্ক : বাংলাদেশের শতভাগ মানুষ দূষিত বায়ুর মধ্যে বাস করে। ‘দ্য স্টেট  অব গ্লোবাল এয়ার-২০১৯’ শীর্ষক বৈশ্বিক বায়ুদূষণের ঝুঁকিবিষয়ক এক প্রতিবেদনে এমনকিই বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের যে পাঁচটি দেশের শতভাগ মানুষ দূষিত বায়ুর মধ্যে বসবাস করে বাংলাদেশ তার একটি। আর বায়ুদূষণজনিত কারণে মৃত্যুর সংখ্যার দিক থেকে বাংলাদেশ পঞ্চম। বায়ুদূষণে ২০১৭ সালে দেশে মারা গেছে ১ লাখ ২৩ হাজার মানুষ।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব কলাম্বিয়া, টেক্সাস বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট অব হেলথ ম্যাট্রিকস অ্যান্ড ইভালুয়েশন ও হেলথ ইফেক্টস ইনস্টিটিউট যৌথভাবে ওই প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের বায়ুর মান বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানমাত্রার চেয়ে অনেক নিচে। তবে সংস্থাটির বেঁধে দেওয়া সীমার মধ্যে বায়ুর মান ধরে রাখতে পারলে যে দেশগুলো লাভবান হবে বাংলাদেশ। বাংলাদেশে মানুষের গড় আয়ু তখন বাড়বে ১ দশমিক ৩ বছর। আর ভারত, পাকিস্তান ও নাইজেরিয়ায় গড় আয়ু এক বছর করে বাড়বে।

পূর্ববর্তি সংবাদসংঘাত নয় আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সংকটের সমাধান করা হবে : প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদক্ষতিপূরণ না দিলে গ্রিন লাইন পরিবহনের বাস বিক্রি করা হবে : আদালত