ইসলাম টাইমস ডেস্ক: জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
জিএম কাদের আজ সোমবার সিঙ্গাপুর থেকে সংবাদমাধ্যমকে সাক্ষাতের বিষয়টি মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জানান, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা উন্নতির দিকে থাকায় তিনি হাসপাতালে না থেকে ভাড়া বাসায় থাকছেন। বাসায় নানান বিষয়ে আনুমানিক আধঘণ্টা তাদের মধ্যে কথা হয়।
জিএম কাদের বলেন, ওবায়দুল কাদের তাকে জানিয়েছেন, হাসপাতালে নিয়মিত চেকআপ করাচ্ছেন। বাসায় ও পার্কে হাঁটাহাঁটি করে তার দিন কাটছে সেখানে। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠেন ওবায়দুল কাদের। বাংলাদেশে ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
জিএম কাদের আরও বলেন, ওবায়দুল কাদের এখন প্রায় পুরোপুরি সুস্থ। তিনি আমাদের তার বাসার গেট পর্যন্ত এগিয়ে দিয়ে বিনয় প্রকাশ করেছেন।
















