ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর মালিবাগের কাঁচাবাজারে ৫টা ২০ মিনিটের দিকে লাগা আগুন ৬টা ৩৭ মিনিটের দিকে নিয়ন্ত্রণে এসেছে । ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ভোর ৫ টা ২০ মিনিটের দিকে মালিবাগের কাঁচাবাজারে আগুন লাগে। কি কারণে আগুন লাগে তা এখনো জানা যায় নি।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় কাঁচাবাজারের ব্যবসায়ীরা অভিযোগ জানিয়ে বলেন, ফায়ার সার্ভিসের প্রথম যেই গাড়িটি এসেছে সেটিতে পানি ছিল না। এবং ফায়ার সার্ভিসের কর্মীরা উপর মহলের নির্দেশ ছাড়া পানি ছাড়বে না বলেও জানায়। যদি সময় মত পানি দেওয়া হত তাহলে ক্ষয়ক্ষতি আরও কমানো যেত।
তবে ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় যে, ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই আগুন নেভানোর কাজে ব্যস্ত হয়ে পড়েন ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।
















