আগামিকাল ইরাকে বসছে মধ্যপ্রাচ্যের পার্লামেন্ট প্রধানদের বৈঠক

ইসলাম টিাইমস ডেস্ক: ইরান-সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য  প্রতিবেশী দেশগুলোর সিনিয়র কর্মকর্তাদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করছে ইরাক। বিভক্ত মধ্যপ্রাচ্যের  রাষ্ট্রগুলোর মধ্যে পরস্পরের সমঝোতায় মধ্যস্থতার ভূমিকা রাখতেই এমন উদ্যোগ নিয়েছে দেশটি। এ সম্মেলন উপলক্ষে দীর্ঘদিন পর ইরান-সৌদি আরবের এক টেবিলে বসা হবে।

আগামিকাল শনিবার ( ২০ এপ্রিল ) ইরাকের রাজধানী বাগদাদে এই একদিনের সম্মেলনটি  অনুষ্ঠিত হবে।  সূত্র: বার্তা সংস্থা এএফপি

ওই সম্মেলনে তুরস্ক, সৌদি আরব, জর্ডান, সিরিয়া ও কুয়েতের পার্লামেন্ট প্রধানরা উপস্থিত থাকবেন। ইরাকের পার্লামেন্ট মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

বর্তমানে ইরাকের অন্যতম ঘনিষ্ঠমিত্র হচ্ছে প্রতিবেশী ইরান। আর ইরান সৌদি আরবের ঘোর শত্রু। সম্মেলনে তাদের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

সম্মেলনটির আয়োজন করেছেন ইরাকের সর্বকনিষ্ঠ স্পিকার মোহাম্মদ আল-হালবুসি। ৩৮ বছর বয়সী এ রাজনীতিবিদ বলেন, বাগদাদে প্রতিবেশী দেশগুলোর কর্মকর্তাদের উপস্থিতিতে আমি সম্মানিত বোধ করব।

ইতিমধ্যে তিনি সিরিয়ার পার্লামেন্ট প্রধান হাম্মুদেহ সাব্বাগকে স্বাগত জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে সাব্বাগ  বিশাল এক প্রতিনিধি দল নিয়ে তিনি ইরাকের মাটিতে পা রাখেন।

দীর্ঘদিন ধরে ইরাক  আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিগুলোর প্রভাব বিস্তার লড়াইয়ের কেন্দ্রবিন্দু হয়ে থাকলেও বর্তমানে দেশটি আন্তর্জাতিক ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা রাখতে বেশ আগ্রহ প্রকাশ করছে।

 

 

পূর্ববর্তি সংবাদনাটোরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ শিক্ষকের স্ত্রীর
পরবর্তি সংবাদনফল হজ্ব কখন করব, কীভাবে করব?