সুন্দরবনকে রক্ষা করতে এলাকার মানুষের সহযোগিতা চাইলেন বনমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: সুন্দরবনকে বনদস্যু মুক্ত ঘোষণার পরও যারা দস্যুতা করছে তাদের পাকরাও করে দৃষ্টান্তমূলক শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো: শাহাব উদ্দিন বলেছেন।

আজ শুক্রবার দুপুরে বাগেরহাটের মোংলার সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

এসময় তিনি বলেন, সুন্দরবনে যারা বিষ ও ফাঁদ দিয়ে মাছ, হরিণ ও বাঘ শিকার করে তাদেরকে শুধু আইন দিয়ে দমন করা যাবে না, এজন্য সকলের সহযোগীতা প্রয়োজন। সুন্দরবনকে সুরক্ষা করতে এ এলাকার মানুষসহ বিশেষ করে সাংবাদিকদেরও সহযোগীতা প্রয়োজন। সুন্দরবনকে বাঁচানো ও পরিবেশবান্ধব রাখার জন্য মন্ত্রণালয় দিন-রাত কাজ করে যাচ্ছে।

বিকেলে বনমন্ত্রী জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের সিন্দুরতলা গ্রামের নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বলেন, সুন্দরবনসহ সন্নিহিত এলাকার নদী ভাঙন ঠেকাতে ও সুন্দরবন এলাকার মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা করতে কার্যকর পদক্ষেপ নিতে তার মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

 

পূর্ববর্তি সংবাদনফল হজ্ব কখন করব, কীভাবে করব?
পরবর্তি সংবাদঝিনাইদহে আওয়ামী লীগ কর্মীকে গুলি করে হত্যা