ইসলাম টাইমস ডেস্ক: আজ শবেবরাত। মুসলমানদের কাছে ১৪ শাবান দিবাগত রাত একটি বরকতময় ও মহিমান্বিত রাত। মহান রাব্বুল আলামিন মানবজাতির জন্য তাঁর রহমত ও মাগফিরাতের দরজা খুলে দেন এ রাতে।
শাবান মাসের পরই রমজান আসে জীবনের সব কালিমা দূর করার ফজিলত নিয়ে। শাবান ও শবেবরাত তাই মুসলমানদের জানান দিয়ে যায় দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার জন্য প্রস্তুত হওয়ার কথা।
শবে বরাত উপলক্ষে ২২ এপ্রিল সরকারি ছুটি ঘোষণার পাশাপাশি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাণী দিয়েছেন। তিনি তার বাণিতে শবে বরাতে দেশের অব্যাহত অগ্রগতি, কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্যের প্রার্থনা করেছেন।
রোববার (২১ এপ্রিল) দিবাগত রাতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে ধর্মপ্রাণ মুসলমানরা এ মহিমান্বিত রাত ইবাদতের মধ্যে কাটাবেন। শবে বরাত উপলক্ষে রাষ্ট্রপতি দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন।
















