শবে বরাত উপলক্ষে পটকা বহন ও ফোটানো নিষিদ্ধ করেছে ডিএমপি

ইসলাম টাইমস ডেস্ক: পবিত্র শব-ই-বরাত উপলক্ষে রবিবার রাজধানীতে আতশবাজিসহ সব ধরণের ক্ষতিকারক ও বিস্ফোরক দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গতকাল শনিবার ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশ কমিশনার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শব-ই-বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন এলাকায় ২১ এপ্রিল সন্ধ্যা ৬টা হতে ২২ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত ক্ষার জাতীয় বা বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ।’

পূর্ববর্তি সংবাদআজ শবে বরাত, রমযানের প্রস্তুতি এখন থেকেই শুরু করুন
পরবর্তি সংবাদগাজীপুরে নদীর তলদেশ থেকে ৮০ কলসী মদ উদ্ধার