পাঠ্যপুস্তকের ভুল সংশোধনের কাজ চলছে: শিক্ষামন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেন, কিছুকিছু পাঠ্যপুস্তকে অসঙ্গতি আছে। কোথাও কোথাও সমস্যা আছে। আমরা এ বছর সমস্ত পাঠ্যপুস্তক পুনর্বিবেচনা করছি। কাজেই যে সমস্যা আছে সেগুলো আমরা চিহ্নিত করতে পেরেছি। সেগুলো সংশোধনের কাজ চলছে। আপনাদের কাছেও যদি অসঙ্গতির খবর থাকে আমাদের জানাবেন। আমরা নিশ্চয় সেগুলোর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবো।

আজ শনিবার বিকেলে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে নবনির্বাচিত চেয়ারম্যনদের প্রথম মাসিক সাধারণসভা শেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি, পৌর মেয়র নাছির উদ্দীন আহম্মদ, সাধারণ সম্পাদক আবুল নঈম পাটওয়ারী দুলাল, সদর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম দেওয়ান, ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা কানিজ ফাতেমা প্রমূখ।

পূর্ববর্তি সংবাদমেয়াদোত্তীর্ণদের ফিরিয়ে না নেয়ায় পাকিস্তানের ভিসা বন্ধ করে দিল যুক্তরাষ্ট্র
পরবর্তি সংবাদশুধু উন্নয়ন আর নির্বাচন দিয়ে গণতন্ত্র হয় না : এম হাফিজ উদ্দিন খান