আফগানিস্তানে চলছে ইমাম আবু হানিফার জীবনী শীর্ষক আন্তর্জাতিক সেমিনার

ইসলাম টাইমস ডেস্ক: আফগানিস্তানে চলছে ইমাম আবু হানিফার জীবনীর উপর একটি আন্তর্জাতিক সেমিনার । তিন দিন ব্যাপী এ সেমিনারে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্কলারগণ উপস্থিত হয়েছেন।
 
অনুষ্ঠানটি আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রেসিডেন্টের বাসভবনে অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার আফগান ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ দানেশ তিন দিনের এ সেমিনারটি উদ্বোধন করেন বলে জানিয়েছে তুরস্ক ভিত্তিক গণমাধ্যম ইয়েনি শাফাক।
 
এই সেমিনারে আফগানিস্তান, মিশর, মধ্য এশিয়া, এবং আরো বিভিন্ন মুসলিম দেশ থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গ আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এর জীবন এবং শিক্ষা নিয়ে লেকচার দিবেন।
 
আবু হানীফা রহমতুল্লা আলাইহির নাম অনুসারেই হানাফী মাযহাব এর নামকরণ করা হয়, যার অনুসারী বর্তমানে মুসলমানদের মধ্যে সর্বশীর্ষে।
 
তুরস্ক এ বিষয়ে পরবর্তী সেমিনার আয়োজন করবে জানা যায় ।
সূত্র: ইয়েনি শাফাক
পূর্ববর্তি সংবাদহিজাব পড়ায় যুক্তরাষ্ট্রে মুসলিম নারীর উপর হামলা
পরবর্তি সংবাদচাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি রাখাল নিহত