ইসলাম টাইমস ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে যুবলীগ নেতা মুনিরুল ইসলামের হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত আলী এ রায় দেন।
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী নিহত মুনিরুলের স্ত্রী রহিমা বেগম ও সরকারি পক্ষের কৌশুলি আঞ্জুমান আরা।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা বলেন, ২০১৪ সালের ২৪ অক্টোবর সোনামসিজদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশেনের কোষাধ্যক্ষ ও যুবরীগ নেতা মুনিরুল ইসলামকে আখেরুল ইসলামসহ বেশ কয়েকজন দাওয়াত খাওয়ার নাম করে নিয়ে গিয়ে শিবগঞ্জ স্টেডিয়ামের পেছনে গুলি করে হত্যা করে। সোনা মসজিদ স্থলবন্দরের চাঁদাবাজীর টাকা ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে এ হত্যারকাণ্ডের ঘটনা ঘটে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার (সার্কেল) মতিউর রহমান বলেন, ২০১৫ সালের ১৫ জুন ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ শুনানি শেষে বিচারক আজ এই রায় দেন।
















