ইসলাম টাইমস ডেস্ক: ফরিদপুরের কোমরপুরে ঢাকা-খুলনা মহাসড়কে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গ্রামীণ জুয়েলার্সের মালিকসহ তার মা ও বোন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ৪ জন।
শুক্রবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার কোমরপুরে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে থানা পুলিশ জানায়, ঢাকা থেকে মাইক্রোবাসযোগে ফরিদপুরের আলফাডাঙ্গার গ্রামের বাড়িতে ফিরছিলেন গ্রামীণ জুয়েলার্সের মালিক আসলাম মোল্লা ও তার স্বজনেরা। দুপুরে ঘটনাস্থলে পৌঁছালে মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলে মারা যান গ্রামীণ জুয়েলার্সের মালিক আসলাম মোল্লা ও তার মা মহিরুন্নেছা এবং বোন আসিয়া বেগম। স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ৪ জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে ভর্তি থাকা আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
















