ঝিনাইদহে ভুয়া প্রশ্নপত্রসহ ছয়জন গ্রেফতার

ইসলাম টাইমস ডেস্ক: ঝিনাইদহে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ‘ভুয়া প্রশ্নপত্র’ বিক্রির চেষ্টাকালে গোয়েন্দা পুলিশ (ডিবি) ছয়জনকে গ্রেপ্তার করেছে ।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের আরাপপুর নিউ একাডেমি স্কুল এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে বেশ কিছু ‘ভুয়া প্রশ্ন’ ও নগদ ৬০ হাজার টাকা জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

 

জাহাঙ্গীর আলম আরও বলেন, ১৯৮০ সালের প্রশ্নপত্র ফাঁস আইনে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ডিবি মামলা করেছে। প্রশ্ন বিক্রির উদ্দেশ্যে তারা ওই বাড়িতে অবস্থান নিয়েছিল। সন্ধ্যায় আসামিদের আদালতে পাঠানো হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাড়ির মালিকও ঘটনার সঙ্গে জড়িত। তিনি সহযোগিতা না করলে বাকিরা সে বাড়িতে অবস্থান করার কথা নয়।

পূর্ববর্তি সংবাদফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হলেন একই পরিবারের তিনজন
পরবর্তি সংবাদশনিবারের বোর্ড সভায় সিদ্ধান্ত, ইফা ডিজির পদত্যাগ নাকি ছুটি