ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

ইসলাম টাইমস ডেস্ক: ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে সোমবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭.৩। তবে এতে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি এবং তাৎক্ষণিকভাবে ব্যাপক ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানায়। খবর এএফপি’র।

সংস্থাটি জানায়, স্থানীয় সময় বেলা ১১ টা ৫৩ মিনিটে বন্দা সাগরে আমবন দ্বীপের ২০৮ কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটি অনেক গভীরে আগাত হানায় এতে সুনামির কোনো হুমকি নেই।

শক্তিশালী এই ভূমিকম্পের আঘাত হানার কয়েক ঘণ্টা আগে ইন্দোনেশিয়ার পাপুয়া নিউগিনি অঞ্চলের আবেপুরায় আরেকটি ভূমিকম্প হয়।

অপর দিকে গত বছর দেশটির সুলাওয়েসি দ্বীপের পালুতে আঘাত হেনেছিল ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প। পরবর্তীতে যার ফলে সৃষ্ট সুনামির তাণ্ডবে প্রায় ২ হাজার দুই শতাধিক লোকের মৃত্যু হয়।

এর আগে ২০০৪ সালের ২৬ ডিসেম্বর দ্বীপরাষ্ট্রটির আচেহ প্রদেশে ৯ দশমিক ১ মাত্রার তীব্র শক্তিশালী ভূমিকম্পে ফলে ভয়াবহ সুনামির সৃষ্টি হয়। যাতে প্রায় ১ লাখ ৭০ হাজারের বেশি লোকের মৃত্যু হয়। ইন্দোনেশিয়ার ইতিহাসে প্রাকৃতিক দুর্যোগে এটাই সবচেয়ে বড় হতাহতের ঘটনা।

পূর্ববর্তি সংবাদবিএনপি কার্যালয় অবরোধ করেছেন ছাত্রদলের বহিষ্কৃত নেতাকর্মীরা
পরবর্তি সংবাদখুলে দেয়া হয়েছে শাহবাজপুর সেতু, স্বাভাবিক হচ্ছে যান চলাচল