ইসলাম টাইমস ডেস্ক: মার্কিন একটি গোয়েন্দা ড্রোন গুলি করে ভূপাতিত করা নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমানে যুদ্ধাবস্থা বিরাজ করছে। এরই মধ্যে ইরানে সামরিক হামলা চালানোর নির্দেশ দিয়েও থেমে গেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শেষ পর্যন্ত যদি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র, তাদের সঙ্গে যোগ দেবে ব্রিটেন। খবর ডেইলি মেইলের।
ব্রিটেনের ক্ষমতাসীন কনজার্ভেটিভ দলের প্রধান ও পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের প্রতিযোগিতায় টিকে থাকা দুই প্রার্থীর মধ্যে অন্যতম পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট রবিবার রাতে এমন মন্তব্য করেছেন।
তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় যোগ দেওয়ার কথা বিবেচনা করবে ব্রিটেন। এমন সমর্থনের অনুরোধ যদি করা হয় তাহলে ‘কেস-বাই-কেস ভিত্তিতে’ তা বিবেচনা করা হবে বলে তিনি নিশ্চয়তা দেন।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভয়াবহ উত্তেজনার মধ্যেই গত সপ্তাহে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা ড্রোন গুলি করে ভূপাতিত করে ইরান। এরপর থেকেই যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে দুই দেশের মধ্যে। এরই মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র ও রকেট সিস্টেমে পূর্ণ হামলা চালিয়েছে পেন্টাগন।
















